Google One কী? এর সুবিধা এবং ২০২৬ সালের Latest Plans 2026

 


কিছু দিন পর আমার কাছে এক notification এলো Google account storage full। নতুন ছবি backup হচ্ছে না, Gmail আসছে না, সেই মুহূর্তে বুঝলাম 15 GB Storage পূর্ণ হয়েগেছে।

আমরা জানি যে Google আমাদের বিনামূল্যে মাত্র 15 GB storage দেয়, যা আজকের দিনে অনেকেরই কয়েক মাসেই শেষ হয়ে যায়।

এই সমস্যার সমাধান দিতেই Google নিয়ে এসেছে তাদের বিশেষ পরিষেবা Google One।

তবে অনেকেই একটা জায়গায় confused হয়ে যান Google Drive আর Google One কি একই জিনিস? আমিও প্রথমে এটা বুঝতাম না। আসলে দুটোর মধ্যে একটা সহজ পার্থক্য আছে

  Google Drive হলো একটা ফাইল রাখার ঘরের মতো। আপনি সেখানে যেকোনো ছবি বা document আপলোড করে রাখতে পারেন এটা সম্পূর্ণ বিনামূল্যে।

  Google One হলো সেই ঘরটাকে বড় করার চাবিকাঠি। এটি একটি paid subscription plan, যা কিনলে আপনার Gmail, Google Photos এবং Google Drive — তিনটির জন্যই একসাথে বাড়তি storage পাওয়া যায়।

আজকের এই লেখায় আমরা Google One-এর সুবিধা, plans এবং আপনার জন্য কোনটা সবচেয়ে সঠিক সব কিছু বিস্তারিত আলোচনা করব।

 

গুগল ওয়ান (Google One) আসলে কী?  - What is Google One in Bangla

 

 Google One হলো গুগলের একটি প্রিমিয়াম subscription plan, যা আপনার Google account-এর জন্য অতিরিক্ত storage space প্রদান করে।  

আমাদের ডিজিটাল জীবনে প্রতিদিন অসংখ্য photo, file এবং email জমতে জমতে যখন ফ্রিতে পাওয়া 15 GB storage শেষ হয়ে যায়, তখনই Google One-এর প্রয়োজন হয়।  

Google One আসলে কী?

Google One কোনো আলাদা storage app নয়। বরং এটি একটি paid membership service। যখন আপনি দেখেন আপনার Google account-এর ফ্রি storage শেষ হয়ে গেছে, তখন Google One subscription কিনে সেই storage space বাড়ানো যায়। এটি শুরু হয় 100 GB থেকে এবং চাইলে 2 TB বা তারও বেশি পর্যন্ত বাড়ানো সম্ভব।  

Google One-এর মূল সুবিধা কি কী?

Benefits of Google One - Google One এর সুবিধা
Google One এর সুবিধা 

 

গুগল ওয়ান (Google One) শুধু Storage বাড়ানোর উপায় নয়, বরং এটি আপনার Online কাজকে আরও সহজ ও দ্রুত করে তোলে। সাধারণ ব্যবহারকারীর তুলনায় এখানে কিছু বিশেষ সুবিধা পাওয়া যায়—  


• অতিরিক্ত Storage  

প্রতিটি Google Account-এ ডিফল্টভাবে ১৫ GB ফ্রি জায়গা থাকে। Google One-এর মাধ্যমে এটি ১০০ GB, ২০০ GB বা ২ TB পর্যন্ত বাড়ানো যায়। ফলে বড় ফাইল বা হাজার হাজার ছবি Delete করার চিন্তা থাকে না।  


• Family Sharing  

আপনার কেনা বড় Storage আপনি পরিবারের আরও ৫ জন সদস্যের সাথে (মোট ৬ জন) Share করতে পারবেন। তবে আপনার ব্যক্তিগত File অন্যরা দেখতে পাবে না, তারা শুধু খালি জায়গাটি ব্যবহার করতে পারবে।  


• Google Photos Editing  

Google One ব্যবহারকারীরা Google Photos অ্যাপে Magic Eraser-এর মতো Editing Tool পান। এর মাধ্যমে ছবির অপ্রয়োজনীয় অংশ এক ক্লিকেই মুছে ফেলা যায়। এছাড়া Portrait Light, Blur এবং HDR Effect ব্যবহারের সুবিধা থাকে।  


• Dark Web Monitoring  

আপনার Email Address, Phone Number বা ব্যক্তিগত তথ্য Dark Web-এ ফাঁস হয়েছে কি না, Google One তা Scan করে জানায় এবং সুরক্ষার পরামর্শ দেয়।  


• Premium Support  

Account-এ কোনো সমস্যা হলে বা Google Services নিয়ে প্রশ্ন থাকলে সরাসরি Google Experts-এর সাথে Chat বা Email-এর মাধ্যমে কথা বলে দ্রুত সমাধান পাওয়া যায়।  


• Google Meet Premium  

Premium Plan ব্যবহারকারীরা Google Meet-এ দীর্ঘ সময় (২৪ ঘণ্টা পর্যন্ত) Call করার সুবিধা পান। Noise Cancellation-এর মতো উন্নত Feature-ও থাকে।  


• Extra Discount & Offer  

মাঝেমধ্যেই Google Play Store থেকে Movie Rent বা অন্যান্য Google Services-এ বিশেষ Discount বা Credit পাওয়া যায়।  


• Automatic Phone Backup  

আপনার Phone-এর Message, Contact এবং App Data খুব সহজে এবং Automatic Backup রাখার সুবিধা পাওয়া যায়।  

 

Google One Plans কী কী? - Google one Plans

Google One এখন শুধু স্টোরেজ নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ফিচারও তাদের সাবস্ক্রিপশনে যুক্ত করেছে। 

গুগল ওয়ান (Google One) বিভিন্ন ধরণের প্ল্যান অফার করে, যাতে ব্যবহারকারীরা তাদের প্রয়োজন অনুযায়ী স্টোরেজ সুবিধা বেছে নিতে পারেন। নিচে সিরিয়াল অনুযায়ী সবগুলো প্ল্যান দেওয়া হলো

 

. বর্তমান প্ল্যান (Current Plan)  

• 15 GB স্টোরেজ (গুগল অ্যাকাউন্টের সাথে ফ্রি)  

মাসিক খরচ: 0  

সাধারণ ব্যবহারকারীদের জন্য যথেষ্ট  

 

. লাইট প্ল্যান (Lite – 30 GB)  

প্রথম মাস: 15/মাস (59 থেকে কমে)  

এরপর: 59/মাস  

মোট সেভিংস: 132  

সামান্য বাড়তি জায়গার জন্য সাশ্রয়ী  

 

. বেসিক প্ল্যান (Basic – 100 GB)  

প্রথম মাস: 35/মাস (130 থেকে কমে)  

এরপর: 130/মাস  

সর্বোচ্চ জনের সাথে শেয়ার করা যায়  

মোট সেভিংস: 285  

পরিবার বা ছোট টিমের জন্য কার্যকর  

 

. স্ট্যান্ডার্ড প্ল্যান (Standard – 200 GB)  

প্রথম মাস: 50/মাস (210 থেকে কমে)  

এরপর: 210/মাস  

সর্বোচ্চ জনের সাথে শেয়ার করা যায়  

মোট সেভিংস: 480  

মাঝারি পরিমাণ স্টোরেজের জন্য উপযুক্ত  

 

. গুগল এআই প্লাস (Google AI Plus – 200 GB)  

প্রথম মাস: 199/মাস (399 থেকে কমে)  

এরপর: 399/মাস  

সর্বোচ্চ জনের সাথে শেয়ার করা যায়  

নতুন শক্তিশালী এআই ফিচার ব্যবহারের সুযোগ  

মোট সেভিংস: 1,200  

এআই সুবিধা ব্যবহারকারীদের জন্য আকর্ষণীয়  

 

. প্রিমিয়াম প্ল্যান (Premium – 2 TB)  

প্রথম মাস: 160/মাস (650 থেকে কমে)  

এরপর: 650/মাস  

সর্বোচ্চ জনের সাথে শেয়ার করা যায়  

উন্নত ফিচার পাওয়া যায়  

মোট সেভিংস: 1,470  

বড় ফাইল, ভিডিও বা ব্যবসায়িক কাজে উপযুক্ত  

 

. গুগল এআই প্রো (Google AI Pro – 2 TB)  

প্রথম মাস: 0/মাস (1,950 থেকে কমে)  

এরপর: 1,950/মাস  

সর্বোচ্চ জনের সাথে শেয়ার করা যায়  

উন্নত এআই ফিচার ব্যবহারের সুযোগ  

মোট সেভিংস: 1,950  

সর্বোচ্চ সুবিধা এআই ফিচার ব্যবহারকারীদের জন্য প্রিমিয়াম অপশন

 

Google One  সাবস্ক্রিপশন নেওয়ার সহজ উপায় কী?

গুগল ওয়ান সাবস্ক্রিপশন নেওয়া খুবই সহজ। আপনি চাইলে Mobile App কিংবা Computer দুটো মাধ্যমেই এটি করতে পারবেন।  


১. Mobile App এর মাধ্যমে  

• Play Store (Android) অথবা App Store (iOS) থেকে Google One App ডাউনলোড করুন।  

• আপনার Gmail Account দিয়ে Log-in করুন।  

• App এর ভেতরে Upgrade বা Storage Tab খুলুন।  

• আপনার প্রয়োজন ও বাজেট অনুযায়ী ১০০GB, ২০০GB বা অন্য কোনো Plan নির্বাচন করুন।  

• Payment Window তে পছন্দের মাধ্যম বেছে নিয়ে Subscribe চাপুন।  


২. Computer বা Website এর মাধ্যমে  

• Browser খুলে one.google.com এ যান।  

• বাম পাশে থাকা Plans Option এ Click করুন।  

• পছন্দের Package এর নিচে Get Started চাপুন।  

• Terms & Conditions এ সম্মতি দিয়ে Payment সম্পন্ন করুন।  


Payment করার নিয়ম  

• Debit/Credit Card: Visa, MasterCard বা American Express ব্যবহার করা যায়। তবে Card এ International Transaction চালু থাকতে হবে।  

• UPI ও Net Banking (India): Google Pay, PhonePe বা Net Banking এর মাধ্যমে সহজেই Subscription নেওয়া যায়।  

• Gift Card/Redeem Code: Google Play Gift Card বা Redeem Code থাকলে সেটি দিয়েও Payment করা যায়।  

 কোন Google One Plans আপনার জন্য সেরা?

সবাই Net Users একই রকম ব্যবহার করেন না, তাই নিজের প্রয়োজন অনুযায়ী সঠিক প্ল্যান বেছে নিতে হয়। যেমন -


. সাধারণ ব্যবহারকারী (Personal Use)

যদি শুধু Email, কিছু দরকারি Document আর Phone-এর Photo Backup রাখতে চান, তবে 100GB (Basic) Plan যথেষ্ট হবে। 

• উদাহরণ: বছরে প্রায় ১,০০০–২,০০০ Photo তোলেন, কিছু Office File রাখেন—তাহলে 15GB খুব দ্রুত শেষ হয়ে যাবে।  

• কিন্তু 100GB নিলে অন্তত ৩–৪ বছর নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন।  

 

. শখের ফটোগ্রাফার বা প্রফেশনাল (Power User)

নিয়মিত হাই-কোয়ালিটি ছবি, ভিডিও বা বড় প্রজেক্ট ফাইল রাখলে ২০০GB (Standard) প্ল্যান নিন।  

উদাহরণ: একজন ফ্রিল্যান্সার যিনি ক্লায়েন্টের বড় ফাইল শেয়ার করেন বা সব ছবি Original Quality তে সেভ করেন, তাদের জন্য ২০০GB একদম মানানসই।  

 

. পরিবারের জন্য (Family Sharing)

বাড়িতে যদি জন সদস্য আলাদা আলাদা স্টোরেজ সমস্যায় পড়েন, তবে TB (Premium) প্ল্যান নিন।  

উদাহরণ: এই প্ল্যান কিনলে ২০০০GB জায়গা পরিবারে ভাগ করে ব্যবহার করা যাবে। প্রত্যেকের আলাদা সাবস্ক্রিপশন নেওয়ার চেয়ে এটি অনেক সাশ্রয়ী। ব্যক্তিগত ছবি বা ইমেইল অন্যরা দেখতে পাবে নাশুধু জায়গা শেয়ার হবে।  

 

. AI প্রেমী টেক-উৎসাহী

যদি চান Gmail নিজে মেইল লিখে দিক বা Google Docs এআই রিপোর্ট তৈরি করুক, তবে TB + AI Pro প্ল্যান নিন।  

উদাহরণ

এই প্ল্যানে পাবেন Gemini Advanced সুবিধা, যা আপনাকে শক্তিশালী এআই টুল ব্যবহার করতে দেবে।  

তাই সংক্ষেপে যদি বলি

 সাধারণ ব্যবহারকারী১০০GB  

 ফটোগ্রাফার/প্রফেশনাল২০০GB  

 পরিবারTB  

 এআই প্রেমীTB + AI Pro  

 উপসংহার: 

পরিশেষে বলা যায়, গুগল ওয়ান বর্তমানে আমাদের ডিজিটাল জীবনের একটি গুরুত্বপূর্ন পরিসেবা যা গুগল আমাদেরকে দিয়েছে।

অংশ হয়ে দাঁড়িয়েছে। এটি কেবল বাড়তি স্টোরেজ বা জায়গার সমাধান নয়, বরং আপনার মূল্যবান ছবি ও ভিডিও এবং প্রয়োজনীয় ডকুমেন্টগুলো নিরাপদে রাখার একটি বিশ্বস্ত মাধ্যম।

FAQ

. গুগল ওয়ান কি ফ্রি ব্যবহার করা যায়?

না, গুগল ওয়ান মূলত একটি প্রিমিয়াম বা পেইড সার্ভিস। তবে প্রতিটি গুগল অ্যাকাউন্টের সাথে আপনি ডিফল্টভাবে ১৫ জিবি ফ্রি স্টোরেজ পান। এই ১৫ জিবি ব্যবহার করার জন্য কোনো টাকা লাগে না। যখন আপনার এই ফ্রি জায়গা ফুরিয়ে যাবে, তখনই আপনাকে গুগল ওয়ান-এর পেইড প্ল্যান কিনতে হবে

 

. সাবস্ক্রিপশন বাতিল করলে কি আমার ফাইল ডিলিট হয়ে যাবে?

সাবস্ক্রিপশন বাতিল করার সাথে সাথেই আপনার ফাইল ডিলিট হবে না। তবে আপনার স্টোরেজ যদি ১৫ জিবির বেশি থাকে, তবে আপনি নতুন কোনো ফাইল আপলোড করতে পারবেন না, গুগল ফটোজ- ব্যাকআপ বন্ধ হয়ে যাবে এবং সবচেয়ে বড় সমস্যা হলোআপনি জিমেইলে কোনো নতুন ইমেইল পাবেন না বা পাঠাতে পারবেন না। যদি একটানা বছর আপনি ওভার-কোটা (সীমার বেশি ফাইল) অবস্থায় থাকেন, তবে গুগল আপনার ফাইলগুলো ডিলিট করার অধিকার রাখে (তবে তার আগে আপনাকে বারবার সতর্ক করা হবে)

 

. আমি কি ফ্যামিলি মেম্বারদের সাথে স্টোরেজ শেয়ার করলে তারা আমার ছবি দেখতে পাবে?

 

না। এটি একটি সাধারণ ভুল ধারণা। আপনি যখন স্টোরেজ শেয়ার করবেন, তখন তারা শুধু আপনার কেনা খালি জায়গাটি ব্যবহার করতে পারবে। আপনার গুগল ড্রাইভের ফাইল বা গুগল ফটোজের ব্যক্তিগত ছবিগুলো সম্পূর্ণ গোপন থাকবে। কেউ কারও ফাইল দেখতে পাবে না

 

. গুগল ওয়ান সাবস্ক্রিপশন কি মাঝপথে পরিবর্তন বা ক্যানসেল করা যায়?

হ্যাঁ, আপনি যেকোনো সময় আপনার প্ল্যান আপগ্রেড (যেমন ১০০ জিবি থেকে ২০০ জিবি) বা ডাউনগ্রেড করতে পারেন। এমনকি আপনার প্রয়োজন না থাকলে যেকোনো মাসে সাবস্ক্রিপশনটি ক্যানসেলও করে দিতে পারেন

 

 

. গুগল ওয়ান কিনলে কি ইউটিউব প্রিমিয়াম ফ্রি পাওয়া যায়?

না, গুগল ওয়ান এবং ইউটিউব প্রিমিয়াম দুটি আলাদা সার্ভিস। তবে মাঝেমধ্যেই গুগল ওয়ান মেম্বারদের জন্য - মাসের ইউটিউব প্রিমিয়াম ট্রায়াল অফার দেওয়া হয়। এছাড়া 'AI Pro' প্ল্যানের সাথে বর্তমানে কিছু অতিরিক্ত প্রিমিয়াম সুবিধা যোগ করা হচ্ছে

 

. আমি যদি ফোন হারিয়ে ফেলি, তবে কি আমার গুগল ওয়ান স্টোরেজের ফাইল ফিরে পাব?

অবশ্যই! গুগল ওয়ান-এর কাজই হলো আপনার ডেটা ক্লাউডে সুরক্ষিত রাখা। 

আপনি নতুন যেকোনো ফোনে আপনার জিমেইল দিয়ে লগ-ইন করলেই আগের সমস্ত ছবি, কন্টাক্ট এবং ফাইল ফিরে পাবেন

 

. হোয়াটসঅ্যাপ ব্যাকআপ কি গুগল ওয়ান স্টোরেজের জায়গা নেয়?

হ্যাঁ, ২০২৪ সাল থেকে গুগল এবং হোয়াটসঅ্যাপের নতুন নিয়ম অনুযায়ী, আপনার হোয়াটসঅ্যাপ চ্যাট ব্যাকআপ এখন থেকে আপনার গুগল অ্যাকাউন্টের স্টোরেজ (১৫ জিবি বা গুগল ওয়ান) থেকেই জায়গা নেয়। 

তাই হোয়াটসঅ্যাপে প্রচুর মিডিয়া ফাইল থাকলে গুগল ওয়ান নেওয়াটা বেশ বুদ্ধিমানের কাজ