VPN কাকে বলে? VPN ব্যবহারের নিয়ম ২০২৬:
VPN অর্থাৎ Virtual Private Network হলো এমন এক ধরনের প্রযুক্তি বা অনলাইন পরিষেবা যা আপনার Internet Connection‑কে নিরাপদ করে তোলে। এটি আপনার Data‑কে Encrypt করে ব্যক্তিগত রাখে—যেন আপনি সেটিকে একটি তালার ভেতর বন্ধ করে রেখেছেন। পাশাপাশি, এটি আপনার আসল পরিচয় অর্থাৎ আপনার IP Address গোপন করে আপনাকে অনলাইনে একেবারে বেনামী User হিসেবে উপস্থাপন করে।
আজকের এই লেখায় আমি VPN সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি এখান থেকে আপনি অনেক দরকারি তথ্য জানতে পারবেন।
ভিপিএন (VPN) কী?What is VPN in Bengali
VPN এর পূর্ণ নাম হলো Virtual Private Network। এটি এমন এক ধরনের Software যা আপনার Internet Connection‑কে সুরক্ষিত রাখে। এর মাধ্যমে আপনার Computer বা Mobile‑এর তথ্য Hacker‑দের হাত থেকে নিরাপদ থাকে এবং আপনার আসল IP Address লুকিয়ে যায়।
সহজভাবে বললে, এটি একটি উন্নত প্রযুক্তি যা আপনার Internet Connection‑কে নিরাপদ ও ব্যক্তিগত করে তোলে।
উদাহরণ হিসেবে ধরুন আপনি কোনো সর্বজনীন স্থানে যেমন Cybercafe, Rail Station বা Airport WiFi ব্যবহার করছেন। যদি আপনি VPN ছাড়া ইন্টারনেট ব্যবহার করেন, তাহলে Hacker খুব সহজেই আপনার Mobile‑এর গুরুত্বপূর্ণ তথ্য চুরি করতে পারে।
কিন্তু আপনি যদি VPN ব্যবহার করেন, তাহলে আপনার Data Encrypt হয়ে যাবে। ফলে কোনো Hacker‑এর পক্ষে সেই তথ্য চুরি করা কার্যত অসম্ভব হয়ে যাবে।
VPN কি নিরাপদ?
হ্যাঁ, VPN সম্পূর্ণ নিরাপদ, এর ব্যবহার সাধারণত অনেকটা সুরক্ষিত হিসাবে ধরা হয়।
এটি আপনার IP
Address কে লুকিতে রাখে এবং ইন্টারনেট connection কে Encrypt করে রাখে। তাই VPN এর ব্যবহার নিরাপদ।
তবে মনে রাখবেন আপনি যখনি VPN পরিসেবা ব্যবহার করবেন অবশই তার সম্বন্ধ্যে ভালো করে জেনে
নেবেন। তার ব্যবহার
করার নিয়ম, শর্ত গুলি দেখে নেবেন।
VPN দুই ধরনের হয় এক Free ও Paid .
বর্তমানে অনেক VPN বিনামুলেও আছে সেগুলির মধ্যে কিছু VPN আছে যা আপনার সুবিধার পাশাপাশি অসুবিধা হতে পারে। সেই সব VPN গুলির সীমিত বৈশিষ্ট থাকে ও Net Speed অনেক কম।
তাই আপনার উচিত সর্বদা নির্ভর যোগ্য VPN ব্যবহার করা।
ভিপিএন এর সম্পূর্ণ নাম কী?VPN Fullform
ভিপিএন -এর সম্পূর্ণ নাম হলো, Virtual Private Network .
VPN কিভাবে কাজ করে? How VPN Works in Bengali
• VPN (Virtual Private Network) এর সবচেয়ে বড় কাজ হলো আপনার Internet Connection নিরাপদ রাখা। অর্থাৎ আপনি অনলাইনে যা কিছু করছেন, তা বাইরের কারও কাছে সহজে প্রকাশ পায় না।
• VPN ব্যবহার করার আরেকটি বড় সুবিধা হলো Restrictions বা ইন্টারনেটের বিভিন্ন Blocked Website / Apps সহজে ব্যবহার করা যায়।
• যখন আমরা আমাদের Computer বা Mobile কে VPN এর সাথে Connect করি, তখন সেটি একটি Local Network এর মতো কাজ করে। ফলে আমরা আমাদের Browser থেকে যেসব Website দেশে Blocked থাকে, সেগুলোও সহজে ব্যবহার করতে পারি।
• উদাহরণ হিসেবে বলা যায়, একসময় Netflix ভারতে চালু ছিল না। তখন অনেকেই VPN ব্যবহার করে US বা UK Server এর সাথে Connect করত। এতে মনে হতো ব্যবহারকারী সেই দেশেই আছে এবং সহজেই Netflix দেখা যেত।
• এইভাবে VPN ব্যবহার করলে কোনো Website বা App বুঝতেই পারে না যে ব্যবহারকারী আসলে অন্য দেশে আছে। তারা ধরে নেয় ব্যবহারকারী সেই দেশের Local Network এ রয়েছে।
• VPN ব্যবহারের জন্য ইন্টারনেটে অনেক Software পাওয়া যায়। কিছু Free এবং কিছু Paid, যা আপনি আপনার Smartphone এবং Computer উভয়েই Install করে ব্যবহার করতে পারেন।
কম্পিউটারে ভিপিএন ব্যবহারের নিয়ম – Windows 10 VPN setup in Bengali
Step #1
প্রথমে Windows এর "Start Button" এ click করে
নিয়ে "Setting" এ click করুন।
Step #2
এরপর "Network & Internet" টি select করুন।
Step #3
তারপর
select "VPN" menu তে ক্লিক করে এবং ডান দিকে "Add a VPN Connection" এ click করুন।
Step #4
এর পর এক Dialog box খুলে আসবে। এখানে একে একে সবbox গুলো কে সম্পূর্ণ করতে হবে।
এরপর
আপনাকে গুগল
এ Search করতে
হবে-
www.vpnbook.com এইরকম একটা Page খুলে আসবে। এরপর Free VPN এ ক্লিক করতে হবে।
এরপর নিচের দিকে অনেক দেশের VPN এর Server দেখতে পারবেন।
এরপর একে একে Srver Provider Name, Server Nam Address, Usernam Password ইত্যাদি সব পেয়ে যাবেন।
উপরে দেওয়া Step # 4 image থেকে সব জানতে পারবেন-
VPN Provider : এখানে Windows
(built-in) option select করে নিতে হবে।
Connection Name : এখানে VPN Provider
এর
নাম Type করতে
হবে। যেমন,vpn book
Server Name or Address : এখানে Server নাম
ও Address Type করতে হবে।
VPN type : এখানে Point to
Point Tunneling Protocol টি select করতে
হবে।
Type of sing-in-info : এখানে "User Name and Password" select করতে হবে।
User name (optional) : এখানে User Name Type করতে হবে।
Password (optional) : এখানে Password Type করতে হবে।
অবশেষে Save এ
ক্লিক করতে হবে।
এর
পর আপনি লক্ষ্য করবেন যে Add a VPN Connection এর নিচে এক vpn যুক্ত
হয়ে যাবে।
Step #7
এর
পর এই VPN কে Connect করার জন্য click করে Conntct Option এ click করলেই
আমাদের Computer VPN সাথে যুক্ত হয়ে যাবে।
অবশেষে
নিজের IPAddress যাচাই করার জন্য Google এ Type করুন
"My IP Address" দেখবেন
আপনার IP Address টি পরিবর্তন হয়ে গিয়েছে।
Windows VPN এর নাম
Paid
● Nord VPN
● Express VPN
● Surfshark
● Private Internet Access (PIA)
● Proton VPN
Free
● Proton VPN
● Wind Scribe
●TunnelBear
● Hide.me
● Hotspot Shield
Smart Phone বা মোবাইলে কিভাবে VPN চালায়- Smart Phone এ VPN ব্যাবহারের নিয়ম
আপনি যদি আপনার Smartphone-এ VPN ব্যবহার করতে চান, তবে এটি খুব সহজেই করতে পারবেন। এজন্য আপনার মোবাইল থেকে Play Store (Android) অথবা App Store (iOS) থেকে একটি VPN App ডাউনলোড করে নিতে হবে এবং তারপর সেটি Install করতে হবে।
চলুন ধাপে ধাপে দেখে নিই—
• ধাপ ১
প্রথমে Smartphone-এ একটি VPN App Download করতে হবে। যেমন NordVPN, ProtonVPN। এরপর এটিকে মোবাইলে Install করতে হবে, ঠিক যেভাবে অন্য App Install করা হয়।
• ধাপ ২
VPN App Open করার পর নিজের পছন্দমতো Location নির্বাচন করতে হবে এবং তারপর Connect-এ Click করতে হবে।
• ধাপ ৩
Connect করার পর আপনার Smartphone-এ VPN পরিষেবা চালু হয়ে যাবে।
শেষে Google-এ “My IP Address” লিখে Search করলে দেখতে পারবেন আপনার IP Address পরিবর্তন হয়েছে কি না।
● ExpressVPN
● ProtonVPN
● Tunnel Bear
● hide।me
● NordVPN
● Tiger VPN
● SaferVPN
● Windscribe
● Buffered VPN
VPN ব্যবহারের সুবিধা গুলি কি কি?
VPN অর্থাৎ Virtual Private Network একটি সুরক্ষিত Internet Connection প্রদান করে যা আপনার IP Address ও আপনার Data সুরক্ষিত রাখে। এর পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ সুবিধা পাওয়া যায়।
১. আপনার তথ্যকে সুরক্ষিত রাখে
VPN আপনার Internet Traffic কে Encrypt করে রাখে যাতে কোনো Hacker আপনার ব্যক্তিগত তথ্য চুরি করতে না পারে। উদাহরণস্বরূপ, যখন আপনি সর্বজনীন Wi-Fi ব্যবহার করেন তখন একটি VPN আপনার Data সুরক্ষিত রাখতে সাহায্য করে।
২. আপনার অনলাইন কাজকর্ম লুকিয়ে রাখে
VPN আপনার IP Address লুকিয়ে রাখে, ফলে আপনার অনলাইন কার্যকলাপ ট্র্যাক করা কঠিন হয়ে যায়। উদাহরণস্বরূপ, আপনি যদি কোনো Website Open করেন, VPN আপনার প্রকৃত অবস্থান গোপন করে আপনাকে এক বেনামী User হিসেবে রূপান্তর করতে সাহায্য করে।
৩. Geo-Block করা Content বা Geo-Restriction Website Access করতে সাহায্য করে
VPN আপনাকে Geo-Block Content বা Geo-Restriction Website Access করতে দেয়। উদাহরণস্বরূপ, আপনি যদি ভারতে থাকেন এবং কোনো আমেরিকার Show বা Website Service ব্যবহার করতে চান যা ভারতে উপলব্ধ নয়, তাহলে VPN ব্যবহার করে একটি আমেরিকার Server-এ সংযোগ করতে পারবেন এবং সেই পরিষেবা ব্যবহার করতে পারবেন।
৪. ইন্টারনেটের গতি বাড়াতে পারে
কিছু VPN পরিষেবা আপনার Internet Speed বাড়াতে পারে, বিশেষ করে যদি আপনি একটি ধীর সংযোগ ব্যবহার করেন।
৫. সেন্সরশিপ থেকে রক্ষা করে
যদি আপনার Internet Service Provider কোনো Website বা তার অনলাইন পরিষেবা ব্যবহার করতে বাধা দেয়, তাহলে VPN এর সাহায্যে আপনি সেই পরিষেবা ব্যবহার করতে পারবেন।
VPN ব্যবহারের অসুবিধা গুলি কি কি?
VPN বা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক আপনার ইন্টারনেট সংযোগকে সুরক্ষিত এবং ব্যক্তিগত করে তোলে। তবে এই VPN ব্যবহারের সুবিধার সাথে সাথে কিছু অসুবিধাও রয়েছে যা আপনার জানা উচিত:
➤ ধীর ইন্টারনেট গতি:
VPN আপনার ইন্টারনেট সংযোগকে রুট করে, যা আপনার ইন্টারনেটের গতি কমিয়ে দিতে পারে। এটি বিশেষ করে তখনি সম্ভব যখন আপনি একটি দূরবর্তী সার্ভারের সাথে Internet Connect করেন।
➤ দুর্বল নিরাপত্তা:
কিছু Free VPN পরিষেবা আপনার ডেটা বিক্রি করতে পারে বা আপনার ইন্টারনেটের গতি সীমিত করতে পারে। আপনার তথ্য নিরাপদ কিনা তা নিশ্চিত করতে একটি নির্ভরযোগ্য VPN পরিষেবা ব্যবহার করা গুরুত্বপূর্ণ৷
➤ জটিল সেটআপ:
কিছু VPN পরিষেবাকে setup করতে অনেক কিছু প্রযুক্তিগত Settings এর একটি জটিল প্রক্রিয়া থাকতে পারে,. বিশেষ করে যদি আপনি প্রযুক্তিগতভাবে কম জ্ঞান তাহলে আপনার কিছু অসুবিধা হতে পারে।
➤Geo-Blocking সমস্যা:
কিছু VPN পরিষেবা আপনাকে নির্দিষ্ট ওয়েবসাইট বা পরিষেবাগুলি অ্যাক্সেস করতে বাধা দেয়। এটি তখনি হয় যখন ওয়েবসাইট বা পরিষেবা আপনার VPN সংযোগ শনাক্ত করে বুঝতে পারে এবং আপনাকে ব্লক করে।
➤ খরচ:
কিছু VPN পরিষেবার জন্য বেশ ভালো একটি অর্থ দিতে হয় যা Paid VPN বলা হয়. বিশেষ করে যদি আপনি উচ্চ-মানের নিরাপত্তা এবং বৈশিষ্ট্য চান। উদাহরণ:
➤ ধীর ইন্টারনেট গতি:
আপনি যদি একটি বিনামূল্যের VPN পরিষেবা ব্যবহার করেন, তাহলে আপনার ইন্টারনেট সংযোগ খুব ধীর হয়ে যেতে পারে, যা ভিডিও দেখার সময় বা Online Game খেলার সময় এই অসুবিধার সৃষ্টি করতে পারে।
➤ দুর্বল নিরাপত্তা:
আপনি যদি একটি বিনামূল্যের VPN পরিষেবা ব্যবহার করেন, তাহলে আপনার ডেটা নিয়ে অসুবিধা হতে পারে বা আপনার ইন্টারনেটের গতি সীমিত হতে পারে। এটি আপনার অনলাইন গোপনীয়তা এবং নিরাপত্তাকে অনেকটা দুর্বল হতে পারে।
উপসংহার:
ভিপিএনগুলি আপনার ইন্টারনেট সংযোগকে সুরক্ষিত এবং ব্যক্তিগত করে তুলতে পারে, তবে আপনার এই অসুবিধাগুলি সম্পর্কেও সচেতন হওয়া উচিত। একটি নির্ভরযোগ্য VPN (Virtual Private Network) ব্যবহার করলে আপনার Internet Connection সুরক্ষিত ও ব্যক্তিগত থাকে। তবে এর কিছু Disadvantages আছে, তাই সচেতন থাকা জরুরি। সঠিক VPN Service নির্বাচন করা এবং এর Advantages ও Disadvantages ভালোভাবে বোঝা দরকার। এভাবে ব্যবহার করলে আপনি নিরাপদে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এবং একই সঙ্গে সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে পারবেন।






_11zon.webp)
+(1)_11zon.webp)