![]() |
| CEIR কি? |
ফোন চুরি? ভয় নয়, সমাধান আছে CEIR-এ! জানুন CEIR কীভাবে সাহায্য করে পুলিশকে : মোবাইল হারানো বা চুরি যাওয়া আজকের দিনে একটা বড় দুশ্চিন্তার বিষয়। এমন সময় অনেকেই বুঝে উঠতে পারেন না, কী করবেন বা কোথায় যাবেন। কিন্তু এখন থেকে চিন্তার কিছু নেই।ভারত সরকারের চালু করা CEIR (Central Equipment Identity Register) একটি নতুন ডিজিটাল পদ্ধতি, যার মাধ্যমে আপনি সহজেই আপনার হারানো বা চুরি হওয়া মোবাইল ফোনটি Track ও Block করতে পারবেন শুধু আপনার ফোনের IMEI নম্বর দিয়েই।আসুন জেনে নিই CEIR পরিসেবা কি? ও আরোও অনেক প্রশ্ন।
CEIR কী? - What is CEIR in Bangla
CEIR (Central Equipment Identity Register) হলো ভারত সরকারের তৈরি একটি central database, যেখানে দেশের প্রতিটি mobile phone এর IMEI number সংরক্ষিত থাকে। এই database ভারতের সব mobile network operators এর সাথে যুক্ত, ফলে lost বা stolen phone সহজেই track বা block করা যায়।
সহজ ভাবে যদি বলি, CEIR হলো একটি সরকারি website, যেখানে ব্যবহারকারীরা তাদের mobile phone এর IMEI number ব্যবহার করে phone চুরি হলে বা হারিয়ে গেলে সেটি block করতে বা খুঁজে বের করতে পারেন।
CEIR-এ কী ধরনের তালিকা থাকে?
CEIR (Central Equipment Identity Register) Database মোবাইল ফোনগুলোকে তিনটি আলাদা তালিকায় ভাগ করে:
• White List
যেসব মোবাইল ফোন বৈধ এবং নিরাপদ, সেগুলো এই তালিকায় থাকে। এই ফোনগুলো সব Mobile Network-এ স্বাভাবিকভাবে ব্যবহার করা যায়।
• Black List
যেসব ফোন চুরি হয়েছে, নকল বা অবৈধভাবে বাজারে এসেছে, সেগুলো Black List-এ রাখা হয়। এই ফোনগুলো কোনো Mobile Network-এ কাজ করে না।
• Grey List
যেসব ফোনের বৈধতা এখনো নিশ্চিত নয়, সেগুলো Grey List-এ রাখা হয়। পরে যাচাই-বাছাইয়ের মাধ্যমে সেগুলোকে White List বা Black List-এ স্থানান্তর করা হয়।
CEIR কি ভাবে কাজ করে?
CEIR এর উপকারিতা কি? - Advantage CEIR in Bangla
CEIR এর প্রধান সুবিধা
• CEIR System হারানো বা চুরি হওয়া Mobile Phone সহজে Block ও Track করতে সাহায্য করে।
• এর ফলে ফোনের অপব্যবহার রোধ করা যায়।
• হারানো ফোন ফিরে পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
• এটি একটি কার্যকর Security ও Tracking ব্যবস্থা হিসেবে কাজ করে।
Sanchar Saathi ও CEIR Dashboard অনুযায়ী
• মোট ৩২,৮৬,৯২১টি Mobile Phone সফলভাবে Block করা হয়েছে।
• প্রায় ১৯,৮৯,৫২৩টি Mobile Phone পুনরুদ্ধার হয়েছে।
ব্যবহারকারীর জন্য উপকারিতা
• সাধারণ মানুষ তাদের ফোনের Security নিশ্চিত করতে পারে।
• চুরি বা হারানো ফোন ফেরত পাওয়ার সুযোগ আরও বাড়ে।
ফোন চুরি হলে কিভাবে অনলাইনে অভিযোগ করবো? - How to register a complaint
আপনার মোবাইল ফোনটি বৈধ কিনা জানবেন কীভাবে?
● মোবাইল কেনার আগে সেটি আসল নাকি চুরি/নকল, তা IMEI দ্বারা যাচাই করতে পারেন।
● মোবাইলের প্যাকেটের গায়ে IMEI লেখা থাকে।
● কেনার রশিদ বা ইনভয়েসে থাকে।
● মোবাইল থেকে ডায়াল করুন: *#06# — স্ক্রিনে IMEI নম্বর দেখাবে।
যদি ফোনের অবস্থা হয়,
- Blacklisted (কালো তালিকাভুক্ত)
- Duplicate (নকল)
- Already in use (আগেই ব্যবহৃত হচ্ছে)
তাহলে ফোনটি না কেনাই ভালো।
কীভাবে মোবাইলের বৈধতা যাচাই করা যায়?
মোবাইলের বৈধতা যাচাইয়ের ২টি উপায়:
১. SMS পদ্ধতি:
আপনার মোবাইল থেকে টাইপ করুন:
KYM <15 সংখ্যার IMEI নম্বর>
পাঠিয়ে দিন এই নম্বরে: 1422
২. ওয়েব পোর্টাল (Sanchar Saathi):
ওয়েবসাইটে গিয়ে সরাসরি যাচাই করতে পারেন।
দেখতে চাইলে ক্লিক করুন: Sanchar Saathi Portal
IMEI Number কি? - What is the IMEI Number in Bangla?
IMEI (International Mobile Equipment Identity) হলো একটি বিশেষ নম্বর যা প্রতিটি মোবাইল ফোনের জন্য আলাদা ও ইউনিক হয়। এটি ১৫ সংখ্যার একটি নম্বর যা শুধু সংখ্যায় অর্থাৎ ০ থেকে ৯ সংখ্যার হয়।
এই নম্বরের মাধ্যমে একটি মোবাইল ফোনকে আলাদাভাবে চেনা যায়, ঠিক যেমন আমাদের জাতীয় পরিচয়পত্রে (Aadhar Card ) একটি আলাদা নম্বর থাকে।
এই IMEI নম্বরের সাহায্যে মোবাইল কোম্পানিগুলো আমাদের ফোন ট্রাক করতে পরে।
IMEI নম্বর-এর গুরুত্ব কি?
IMEI Number খুবই গুরুত্বপূর্ণ। এটি মূলত দুইভাবে কাজে লাগে—
1. কোনো ফোন চুরি হলে সেই ফোনকে block করে দেওয়া যায়, যাতে অন্য কেউ আর ব্যবহার করতে না পারে।
2. GSM Network নিশ্চিত করে যে কোনো ভুয়া বা অবৈধ device তাদের নেটওয়ার্ক ব্যবহার করে অপরাধ করতে না পারে। এই কাজেও IMEI Number কার্যকর ভূমিকা রাখে।
IMEI নম্বরের গঠন কি প্রকার?
IMEI নম্বর মোট ১৫ সংখ্যার হয়।
● এর মধ্যে প্রথম ৮টি সংখ্যা হলো TAC (Type Approval Code) — এটি বলে দেয় মোবাইলের Brand এবং Model সম্পর্কিত তথ্য।
● বাকি সংখ্যা গুলো নির্দিষ্টভাবে সেই ফোনের ইউনিক নম্বর ও যাচাইকরণের জন্য ব্যবহার হয়।
উদাহরণ:
ধরুন একটি মোবাইল ফোনের IMEI নম্বর হলো:
25793505 143656 9
- প্রথম ৮টি সংখ্যা: 35693805 → এটিই হলো TAC, যা বলে দেয় এটি কোন ব্র্যান্ড ও মডেলের ফোন।
- পরের ৬টি সংখ্যা: 143656 → এটি সেই ফোনের ইউনিক সিরিয়াল নাম্বার।
- শেষ সংখ্যা: 9 → এটি যাচাইকরণ বা check digit।
Mobile থেকে কীভাবে IMEI নম্বর জানতে পারবো?
সাধারণভাবে, আপনি মোবাইল ফোনের ডায়ালারে *#06# চাপলেই আপনার ফোনের IMEI নম্বর দেখতে পারবেন।
IMEI নম্বর প্রতিটি মোবাইল ডিভাইসের আলাদা পরিচয়পত্রের মতো।
আপনার ফোন হারিয়ে গেলে বা চুরি হলে, এই IMEI নম্বর দিয়েই আপনি মোবাইল অপারেটর বা পুলিশকে জানাতে পারেন ফোনটি ট্র্যাক বা ব্লক করার জন্য।
EIR কি? - What is an EIR?
● Equipment Identity Register (EIR) হলো একটি গুরুত্বপূর্ণ সিস্টেম, যা GSM মোবাইল নেটওয়ার্কে ব্যবহৃত হয়।
● এটি একটি Database বা তালিকা যেখানে মোবাইল ফোনের IMEI নম্বর সংরক্ষিত থাকে।
● এই তালিকা বা রেজিস্টার মোবাইল ফোনের Identity অর্থাৎ ডিভাইসের পরিচয় চেক করে, কিন্তু এটি সিম বা ইউজারের নয়—শুধু মোবাইল ফোন -এর জন্য ।
ভারতে EIR কীভাবে কাজ করে?
● ভারতের প্রতিটি মোবাইল অপারেটরের একটি EIR (Equipment Identity Register) থাকে, যা একটি ডেটাবেস বা রেজিস্ট্রি,
● এই ডেটাবেসে মোবাইল সমস্ত মোবাইল ফোনের IMEI (International Mobile Equipment Identity) নম্বর রেকর্ড করা থাকে।
● IMEI নম্বর একটি বিশেষ ১৫ সংখার Code থাকে, যা প্রতিটি মোবাইল ফোনের সনাক্তকরণ এবং ট্র্যাকিং এর জন্য ব্যবহার করা হয়।
● EIR মোবাইল ফোনের সঠিকতা, নিরাপত্তা, এবং কার্যকারিতা সঠিক ভাবে জানতে ব্যাবহার করে।
● মোবাইল ফোনের IMEI এর জন্য EIR এর তিনটি category আছে যেমন,
* White List (সাদা তালিকা):
বৈধ ও অনুমোদিত ফোন, যেগুলো নেটওয়ার্কে ব্যবহার করা যাবে।
* Black List (কালো তালিকা):
চুরি যাওয়া বা জাল/নকল মোবাইল, যেগুলো ব্যবহার বন্ধ করা হয়েছে।
* Grey List (ধূসর তালিকা):
সন্দেহজনক ফোন, যেগুলো নজরদারির মধ্যে রাখা হয়।
উদাহরণ:
● ধরুন, আপনার মোবাইল ফোন চুরি হয়ে গেছে। আপনি অপারেটরকে ফোন করে বলেন IMEI নম্বর দিয়ে ফোনটি ব্লক করে দিতে।
● তখন এই IMEI নম্বরটি EIR-এর Black List-এ যুক্ত করা হয়।
● এরপর কেউ যদি সেই চুরি যাওয়া ফোনে নতুন সিম ঢুকিয়ে চালু করার চেষ্টা করে, নেটওয়ার্ক তখন EIR চেক করে দেখে ফোনটি ব্ল্যাকলিস্টে আছে — ফলে ফোনটি কোনো কল, মেসেজ বা ইন্টারনেট ব্যবহার করতে পারবে না।
আন্তর্জাতিক সহযোগিতা,
এই EIR শুধু ভারতের মধ্যে সীমাবদ্ধ নয়।
GSMA নামে একটি আন্তর্জাতিক সংগঠন আছে, যেটি সব দেশের অপারেটরের ব্ল্যাকলিস্ট ডেটাবেজ একসাথে রাখে।
এই ডেটাবেজের মাধ্যমে এক দেশ থেকে আরেক দেশে ফোন চুরি গিয়ে চালু করলেও, সেই IMEI নম্বর যদি ব্ল্যাকলিস্টে থাকে, তাহলে ফোনটি অন্য দেশেও ব্লক হয়ে যাবে।
কারা এই IMEI নম্বর বরাদ্দ করে? - Who issues the IMEI number?
GSMA (Global System for Mobile Communications Association) হলো একটি আন্তর্জাতিক সংগঠন, যেটি মোবাইল ফোন ব্যবস্থার অনেক নিয়মকানুন তৈরি করে এবং পরিচালনা করে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ কাজ হলো – IMEI নম্বর বরাদ্দ দেওয়া।
সহজভাবে বললে:
মোবাইল ফোনে যে IMEI নম্বর থাকে, তা মোটেও এলোমেলোভাবে তৈরি হয় না।
GSMA ঠিক করে দেয় কোন মোবাইল কোম্পানিকে কোন TAC (Type Allocation Code) নম্বর দেওয়া হবে।
তারপর সেই মোবাইল কোম্পানি (যেমন Samsung, Xiaomi, Oppo, ইত্যাদি) ওই TAC নম্বরের উপর ভিত্তি করে তাদের প্রতিটি ফোনের জন্য ইউনিক IMEI নম্বর বানিয়ে দেয়।
TAC কি? কে TAC বরাদ্দ করে?
TAC (Type Allocation Code) হলো একটি ৮ সংখ্যার কোড।
মোবাইল ফোনের IMEI নম্বরের যে প্রথম ৮টি সংখ্যা থাকে সেটি TAC কোড।
এই কোডের মাধ্যমে ফোনের মডেল এবং প্রস্তুতকারী কোম্পানির সঠিক তথ্য পাওয়া যায়।
উদাহরণ হিসাবে, একটি মোবাইল ফোনের IMEI নম্বর যদি 356938035643809 হয়, তবে এর প্রথম ৮ অঙ্ক 35693803 হল TAC কোড।
IMEI তৈরি হয় কীভাবে?
প্রতিটি IMEI নম্বরের শুরুতে যে ৮টি সংখ্যা থাকে সেটি TAC নম্বর, যেটি GSMA থেকে বরাদ্দ করা হয়।
এরপর থাকে ফোনের নির্দিষ্ট সিরিয়াল নম্বর এবং শেষে থাকে একটি যাচাইকরণ সংখ্যা।
উদাহরণ:
● ধরা যাক Samsung কোম্পানি একটি নতুন ফোন তৈরি করল।
● GSMA- Samsung-কে TAC নম্বর দিল: 35693805
● Samsung এরপর সেই TAC ব্যবহার করে বিভিন্ন ফোনের জন্য IMEI নম্বর তৈরি করল যেমন:
- 35693805 123456 7
- 35693805 123457 5
- 35693805 123458 2 ইত্যাদি।
মোবাইল ফোন দিয়ে কিভাবে IMEI নম্বর যাচাই করা হয় ? - How-to verify the IMEI number in the Mobile device?
আপনি চাইলে খুব সহজেই আপনার মোবাইলের IMEI নম্বর যাচাই (verify) করতে পারেন — মোবাইল ফোনটি বৈধ কিনা, নাকি চুরি বা নকল ফোন তা জানতে পারবেন।
এই কাজটি আপনি একটি SMS পাঠিয়ে করতে পারেন।
● আপনার ফোনের মেসেজ (SMS) অ্যাপে গিয়ে লিখুন:
● KYM<space>IMEI নম্বর
● তারপর এই মেসেজটি পাঠিয়ে দিন 14422 নম্বরে।
উদাহরণ:
ধরা যাক, আপনার ফোনের IMEI নম্বর হলো 356938051234567
তাহলে আপনি লিখবেন:
KYM 356938051234567
এবং পাঠিয়ে দেবেন 14422 নম্বরে।
কিছুক্ষণের মধ্যে আপনার ফোনে একটি মেসেজ আসবে, যেখানে বলা থাকবে,
- ফোনটি বৈধ (valid) কিনা
- ফোনটি চুরি যাওয়া বা ব্ল্যাকলিস্টেড কি না
- ফোনের ব্র্যান্ড, মডেল, কোম্পানি সম্পর্কিত তথ্য
KYM মানে কী?
KYM এর পুরো অর্থ হলো: Know Your Mobile
এই সার্ভিসটি ভারতের Department of Telecommunications (DoT) চালু করেছে, যাতে মানুষ সহজে বুঝতে পারে ফোনটি আসল নাকি নকল।
CEIR-এর উদ্দেশ্য কী?
উপসংহার:
CEIR হলো আপনার মোবাইলের জন্য এক ধরনের নিরাপত্তার রক্ষী। ফোন চুরি হলে ভয় পাওয়ার দরকার নেই।
CEIR-এ অনলাইনে রিপোর্ট করলেই, সেই ফোন আর কেউ চালাতে পারবে না, এটা আপনিই ব্লক করে দিতে পারবেন। আর পুলিশের কাছেও ফোনের তথ্য পৌঁছে যাবে, যাতে ফোনটি খুঁজে পাওয়া সহজ হয়।
তাই ফোন হারালেই চুপ করে বসে না থেকে, CEIR-এ রিপোর্ট করুন। সচেতন হন, প্রযুক্তির সাহায্য নিন, আর নিশ্চিন্তে থাকুন।
