১৫টি পশ্চিম বঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ Apps ২০২৬ | West Bengal govt.Official Apps 2026

১৫টি পশ্চিম বঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ অ্যাপস
15 West Bengal Govt. Official Apps 


১৫টি পশ্চিম বঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ অ্যাপস

এখন আর সরকারি পরিষেবা নিতে সাইবার ক্যাফে বা অফিসে লম্বা লাইনে দাঁড়াতে হবে না—আপনার মোবাইলেই আছে পশ্চিমবঙ্গ সরকারের ১৫টি গুরুত্বপূর্ণ Apps, যেগুলো দিয়ে—  

• Scholarship আবেদন ও ট্র্যাক করা যাবে  

• Health Services সম্পর্কিত তথ্য ও সুবিধা পাওয়া যাবে  

• Job News সহজে দেখা যাবে  

• Voter Card সংক্রান্ত কাজ সম্পন্ন করা যাবে  

সব কিছুই হবে এক ক্লিকেই, আর আপনাকে আর বার বার সাইবার ক্যাফেতে যেতে হবে না।

গুরুত্বপূর্ণ অ্যাপস (Apps) গুলির মধ্যে হল - 

 

1. Vidyut sahayogi:

পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেড (WBSEDCL) তাদের গ্রাহকদের আরও ভালো পরিষেবা দিতে একটি মোবাইল Application চালু করেছে, যার নাম Vidyut Sahayogi।  

এই App ব্যবহার করে আপনি আপনার বিদ্যুৎ সংযোগ সম্পর্কিত প্রায় সব কাজ ঘরে বসেই করতে পারবেন। যেমন—  

• Bill View – বিদ্যুৎ বিল দেখা  

• Bill Payment – অনলাইনে বিল পরিশোধ  

• New Connection – নতুন সংযোগের জন্য আবেদন  

• Complaint Registration – অভিযোগ জানানো  

• Meter Reading Submission – মিটার রিডিং জমা দেওয়া  

• Electricity Theft Complaint – বিদ্যুৎ চুরি সংক্রান্ত অভিযোগ  

এছাড়াও, মোবাইল নম্বর যুক্ত করে SMS এর মাধ্যমে বিল জানতে পারবেন এবং সরাসরি Bill Payment করতে পারবেন।  


2. DS camp:

পশ্চিমবঙ্গ সরকারের Duare Sarkar উদ্যোগ আমরা সকলেই জানি। এবার সেই পরিষেবাকে আরও সহজ ও দ্রুত করতে সরকার চালু করেছে একটি ডিজিটাল App, যার নাম DS Camp।  

এই Application এর মাধ্যমে আপনি ঘরে বসেই বিভিন্ন সরকারি পরিষেবা পেতে পারবেন। যেমন, 

• Khadya Sathi – খাদ্য সুরক্ষা প্রকল্প  

• Kanyashree – ছাত্রীর জন্য আর্থিক সহায়তা  

• Krishi Services – কৃষি সংক্রান্ত সুবিধা  

• Education Services – শিক্ষা সম্পর্কিত পরিষেবা  

আগে এই পরিষেবাগুলি পেতে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হত, কিন্তু এখন আর তা নয়। এই App ব্যবহার করে আপনি সহজেই—  

• প্রয়োজনীয় পরিষেবার জন্য Application করতে পারবেন  

• সরাসরি তথ্য (Information) পেতে পারবেন


3. Geo-tagging of DSPS:

দুয়ারে সরকার প্রকল্পকে আরও সুরক্ষিত ও নির্ভুল তথ্যের সাথে সম্পূর্ণ করার জন্য Geo-tagging নামে একটি App চালু করা হয়েছে। এটি মূলত একটি GPS এর মতো কাজ করে এবং তথ্যকে Digital আকারে সংরক্ষণ করে।  

এই App ব্যবহার করে জানা যায়—  

• কোন কোন জায়গায় দুয়ারে সরকার Camp চলছে  

• সেই Camp এর সঠিক Location  

• এবং সেখানে সংগৃহীত তথ্য  


ফলে প্রকল্পের কার্যক্রম আরও স্বচ্ছ, নিরাপদ ও নির্ভরযোগ্যভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছে।

 

4. WBMDTCL (sand):

WBMDTCL Ltd. হলো একটি Govt. Undertaking Company, যা Companies Act 1956 অনুযায়ী ২৩ ফেব্রুয়ারি, ১৯৭৩ সালে গঠিত হয়। বর্তমানে Govt. of West Bengal এই কোম্পানির ১০০% Paid-up Share Capital ধারণ করে।  

পশ্চিমবঙ্গের বালি খাদানের কার্যক্রম নিয়ন্ত্রণ ও বৈধতা যাচাই করার জন্য পশ্চিমবঙ্গ মিনারেল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেডিং কর্পোরেশন লিমিটেড (WBMDTCL) তাদের নিজস্ব মোবাইল App চালু করেছে, যার নাম WBMDTCL (Sand)।  

এই Application ব্যবহার করে আপনি সহজেই জানতে পারবেন—  

• Transport Verification – বালি পরিবহনের বৈধতা যাচাই  

• Challan Verification – চালান যাচাই  

• Mining Information – খাদানের তথ্য  



5. Jomir tothyo:

 

পশ্চিমবঙ্গ সরকারের Land & Land Reforms Department তৈরি করেছে একটি মোবাইল App, যা সাধারণ মানুষকে জমি সম্পর্কিত তথ্য সহজে পেতে সাহায্য করে। এই Application ব্যবহার করে আপনি ২৪x৭ ঘণ্টা, যেকোনো জায়গা থেকে জমির তথ্য Access করতে পারবেন।  


এই App এর মাধ্যমে জানা যায়—  


• Dag Khatian – জমির দাগ ও খতিয়ান দেখা  

• Land Record Search – জমির রেকর্ড অনুসন্ধান  

• Scheme Information – বিভিন্ন সরকারি স্কিম সম্পর্কিত তথ্য  

• Nearest Registration Office Search – নিকটতম রেজিস্ট্রেশন অফিস খোঁজা

 

6. WB taxi:

 

জনগণের যাত্রাকে আরও সুবিধাজনক ও সহজ করার জন্য পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে WB Taxi। এটি সরকারের Transport Department এর অধীনে পরিচালিত একটি রাজ্য-পরিচালিত Public Transport Service।  


এই পরিষেবার মূল বৈশিষ্ট্যগুলো হলো—  


• নিরাপদ (Safe) যাত্রা  

• সুবিধাজনক (Convenient) বুকিং ব্যবস্থা  

• সাশ্রয়ী (Affordable) ভাড়া  


আপনি চাইলে সরাসরি WB Taxi Helpline Number (1800-345-6789) এ ফোন করে বুকিং করতে পারবেন।  

7. WestBengalPortalServicesRATION:


পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে WestBengalPortalServices RATION, যার মাধ্যমে আপনি ঘরে বসেই মোবাইল বা Computer ব্যবহার করে রেশন কার্ড সম্পর্কিত সব কাজ করতে পারবেন। 

এই App/Portal ব্যবহার করে সহজেই করা যায়—  

• New Name Addition – রেশন কার্ডে নতুন নাম যুক্ত করা  

• Name Deletion – রেশন কার্ড থেকে নাম বাদ দেওয়া  

• Complaint Submission – কোনো অভিযোগ দাখিল করা  

• অন্যান্য রেশন কার্ড সম্পর্কিত কাজ অনলাইনে সম্পন্ন করা  

 

8. Swasthya sathi:

 

পশ্চিমবঙ্গ সরকার স্বাস্থ্য বিভাগকে আরও উন্নত করতে ও সহজ ভাবে পরিষেবা প্রদান করতে এই 

Swasthya sathi App চালু করে।

আপনার স্বাস্থ্যসেবা, চিকিৎসা সুবিধা এবং সরকারি প্রকল্প সম্পর্কিত বিভিন্ন তথ্য ইত্যাদি জানা যায়।

 

9. Wbifms:

 

পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে WBIFMS অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে আপনি সহজেই ও সম্পূর্ন আপনার জমি বা প্লট সম্পর্কিত বিভিন্ন তথ্য জানতে পারেন।

খতিয়ান, প্লট তথ্য, ফি পেমেন্ট, মিউটেশন, মানচিত্র, অভিযোগ ইত্যাদি সমস্ত কাজ এই অ্যাপ থেকে কাজ করা হয়।

 

 10. Wb-jjm:

 

পশ্চিম বঙ্গ সরকার রাজ্যের বিভিন্ন জেলায় ও গ্রামাঞ্চলে পানিওজল সুব্যবস্থা করার প্রকল্প চালু করে।

 West Bengal Jal Jiban Mission বা WB-jjm

সম্পর্কে সুবিধা ও সঠিক ধারণা দেওয়ার জন্য এই অ্যাপ চালু করা হয় যাতে কোনো গ্রাম বা কোনো জেলা এই প্রকল্প থেকে বিরত না থাকে।

 

11. West Bengal scheme scholarship app:

 

পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য বেশ কিছু Schoolarehip ছাত্রবৃত্তি প্রকল্প চালু করেছে। এই প্রকল্পগুলি অর্থনৈতিক সাহায্য প্রদানের মাধ্যমে উচ্চ শিক্ষা অর্জনের ক্ষেত্রে উৎসাহিত করে।

Schoolarahip এর সাথে সাথে চাকরির ও অনেক খবর জানা যায়।

 

12. Banglar shiksha:

 

বাংলার শিক্ষা ব্যবস্থাকে Online নিয়ে আসার জন্যে পশ্চিম বঙ্গ সরকার এই অ্যাপ চালু করে। এই অ্যাপ স্কুল টিচার, ছাত্র, অভিভাবক সকলের জন্য খুব দরকারী অ্যাপ।

শিক্ষকরা তাদের স্কুলের শিক্ষার্থীদের উপস্থিতি, নম্বর, কর্মক্ষমতা এবং আচরণ পরীক্ষা করতে পারেন।

শিক্ষকরা অনলাইন ক্লাস ও অ্যাসাইনমেন্ট এবং পরীক্ষা তৈরি করতে পারেন

ছাত্ররা স্কুলের কোনো খবর, ঘটনা, অনলাইনে ক্লাস করা ইত্যাদি করতে পরে।

 

13. কৃষি সাথী অ্যাপ:

 

কৃষি সাথী অ্যাপ পশ্চিমবঙ্গ সরকার দ্বারা তৈরি একটি মোবাইল অ্যাপ যা রাজ্যের কৃষকদের সহায়তা করার জন্য চালু করা হয়েছে।

এই অ্যাপটিতে কৃষি সম্পর্কিত বিভিন্ন তথ্য রয়েছে, যেমন আবহাওয়ার পূর্বাভাস, কৃষি পণ্যের বাজার মূল্য, কৃষি ঋণ, কৃষি যন্ত্রপাতি এবং অন্যান্য কৃষি সংক্রান্ত পরিষেবা।

শুধু তাই নয় এখানে অনেক কৃষি বিশেষজ্ঞ অছে যারা কৃষকরা তাদের ফসলের জন্য উপযুক্ত বীজ, সার, কীটনাশক ইত্যাদি সমস্ত তথ্য দেয়।

কৃষকরা তাদের ফসল এই অ্যাপ মাধ্যমে বিক্রিও করতে করে ও কৃষকরা কৃষি ঋণ পেতে পারেন।

 

14. মহিলা সাথী অ্যাপ:

 

মহিলা সাথী অ্যাপ পশ্চিমবঙ্গ সরকার দ্বারা তৈরি একটি মোবাইল অ্যাপ যা রাজ্যের মহিলাদের জন্য বিভিন্ন তথ্য এবং পরিষেবা প্রদান করে।

অ্যাপটিতে রাজ্যের বিভিন্ন সরকারি প্রকল্প এবং সুবিধার তথ্য রয়েছে, যেমন কন্যাশ্রী, রূপশ্রী, প্রণবশান্তী, জীবিত মাতৃত্বকালীন ভাতা, গর্ভবতী মহিলাদের জন্য টিকাদান, মহিলাদের জন্য স্বাস্থ্যসেবা, মহিলাদের জন্য আইনি সহায়তা এবং অন্যান্য।

অ্যাপটিতে নারীদের অধিকার এবং সুরক্ষা সম্পর্কিত তথ্য রয়েছে, যেমন মহিলাদের প্রতি সহিংসতা, যৌন হয়রানি, নারী নির্যাতন, নারীর ক্ষমতায়ন এবং অন্যান্য।

অ্যাপটিতে মহিলাদের জন্য উদ্যোগ এবং ব্যবসা সম্পর্কিত তথ্য রয়েছে, যেমন ক্ষুদ্রঋণ, উদ্যোক্তা প্রশিক্ষণ, মহিলাদের জন্য কর্মসংস্থান সুযোগ করে দেয়।

 

15. শিল্প সাথী অ্যাপ:

 

শিল্প সাথী অ্যাপ পশ্চিমবঙ্গ সরকার দ্বারা তৈরি একটি মোবাইল অ্যাপ যার ফলে যেকোনো রাজ্যে ব্যবসা শুরু করা এবং পরিচালনা করা আরও সহজ করে তোলে।

অ্যাপের মাধ্যমে আপনি অনলাইনে আপনার কোম্পানি রেজিষ্টার করতেব্যবসার জন্য প্রয়োজনীয় লাইসেন্স এবং অনুমতি পত্র করতে পারেন।

অ্যাপটিতে বিভিন্ন কল্যাণ প্রকল্প এবং সুবিধাগুলির তথ্য রয়েছে, যেমন MSME Loan, সাবসিডি, অনুদান এবং অন্যান্য প্রকল্পগুলির জন্য আবেদন করতে পারেন।

অ্যাপের মাধ্যমে আপনি বিভিন্ন সরকারি ফি এবং চার্জ অনলাইনে দিতে পারেন।

একটি সহায়তা কেন্দ্রও রয়েছে যেখানে আপনি আপনার প্রশ্নের উত্তর পেতে পারেন।

 

উপসংহার: 

পশ্চিম বঙ্গ সরকার রাজ্যকে ডিজিটাল বাংলা করার লক্ষ্যে ও জন সাধারণকে সর্বত্র দিক দিয়ে সুবিধা প্রদান করার জন্য এই অ্যাপস গুলো নিয়ে আসে।

প্রকল্প, স্বাস্থ্য, শিক্ষা,চাকরি, কৃষি, বৃত্তি, বিল, ট্যাক্স ইত্যাদি ক্ষেত্রে অধিকার যেন সাধারণ মানুষ পেতে পারে। 

সরকারের মূল লক্ষ্য হলো প্রযুক্তির উন্নতির সাথে সাথে রাজ্য ও সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া।